ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

ডাউনলোড করে নিন প্রয়োজনীয় ১০ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন

আসসালামুআলাইকুম।কেমনআছেনসবাই? আশাকরিভালোইআছেন।আমিওআল্লাহররহমতেভালইআছি। আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি ... আজ আপনাদের জন্য নিয়ে এলাম মূল্যবাদ ওয়াডপ্রেস এর ১০টি প্লাগইন । এখুনি ডাউনলোড করে নিন..

All in One SEO Pack

1

WP Super Cache

2

Google XML Sitemaps

3

Akismet

4

WP-DB-Backup

5

WP-PageNavi

6

WordPress Automatic upgrade

7

cforms II

8

Broken Link Checker

9

FeedBurner FeedSmith

10

আমার ডাউনলোড সাইট এ আপনাকে স্বাগতম এখানে

এইচটিএমএল ৫ এ ভিডিও এর ব্যাবহারের জন্য টিউটোরিয়াল

এইচটিএমএল ৫ এ আমরা এর আগে অডিও এর ব্যাবহারের জন্য টিউটোরিয়াল পাবলিশ করেছিলাম। টিউটোরিয়ালটি পড়তে এখানে ক্লিক করুন।  আজকে আমরা এইচটিএমএল ৫ এ ভিডিও এর ব্যাবহারের টিউটোরিয়াল নিয়ে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাকঃ আপনি আপনার সাইট এ যেস্থানে ভিডিও দেখাতে চান সেখানে নিচের মত কোড বসান।


<video controls>
 <source src="video-file.mp4" type="video/mp4"/>
 <source src="video-file.ogv" type="video/ogg"/>
<p>Fallback message - Your browser does not support the video element.</p>
</video>

উক্ত কোডটিতে src="video-file.mp4" বলতে আপনার ভিডিও ফাইল এর সোর্স লিঙ্ক বোঝানো হয়েছে। এরপর type="video/mp4"/> দ্ধারা ভিডিও এর 
ফরম্যাট বোঝানো হয়েছে। ব্রাউজার সাপোর্ট এবং ফাইল টাইপ নিয়ে আমরা আগামীতে বিস্তারিত আলোচনা করব। 

height/width

  নির্দিষ্ট স্ক্রিনে ভিডিও দেখাতে আপনি নিচের কোডটি ব্যাবহার করতে পারেন।
<video controls height="480" width="640">
 <source src="video-file.mp4" type="video/mp4"/>
 <source src="video-file.ogv" type="video/ogg"/>
<p>Fallback message - Your browser does not support the video element.</p>
</video>

তবে ইচ্ছা করলে height="480" এবং width="640" আপনার মন মত স্ক্রিনে করে নিতে পারেন। 
আর বাকী কাজ তো আমরা এর আগেই আলোচনা করেছি। তাই পুনরায় আলোচনা করার প্রয়োজন নেই। 

poster

  যদি আপনি আপনার ভিডিওতে কোন Thumbnail অ্যাড করতে চান তাহলে নিচের কোডটি ব্যাবহার করতে পারেনঃ
<video controls poster="video-thumbnail.jpg">
 <source src="video-file.mp4" type="video/mp4"/>
 <source src="video-file.ogv" type="video/ogg"/>
<p>Fallback message - Your browser does not support the video element.</p>
</video>

এখানে poster="video-thumbnail.jpg"> ইমেজ এর সোর্স লিঙ্ক বোঝানো হয়েছে। 


পরবর্তীতে আমরা এইচটিএমএল ৫ এর আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।

“আপনার সাইট এর হোস্টিং লাগবে ,তাহলে দেরি কেন নিয়ে নিন ফ্রিতে এখুনি”

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি ... আপনার ওয়েবসাইটকে অনলাইনে প্রদর্শনের জন্য হোস্টিং ব্যবহার করা হয়। হোস্টিং এর মাধ্যমে আপনি আপনার সাইটটিকে সরাসরি অনলাইনে দেখতে পান। এছাড়া এর মাধ্যমে আপনি অটোমেটিক ওয়েবসাইট তৈরি,ডোমেইন হোস্টিং,ডাটাবেস,সার্ভার কন্ট্রোলসহ আরো অনেক কিছু করতে পারবেন। তাছাড়া আমার মত অনেক নতুন আছে যারা মাএ Wordpress অথবা PHP শুরু করেছেন ।কিন্তু আপনি শুরুতে টাকা খরচ করতে চান না ।তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ধারুন ফ্রিতে কাজটি করার জন্য । Hostinger হচ্ছে এক ধরনের জনপ্রিয় হোস্টিং প্রভাইডার সার্ভিস। যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটিকে আরো ভালো স্পিড এ পরিদর্শন করতে ও মনিটর করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আরো অনেক সুবিধা আছে এই সাইটটিতে।  


 Hostinger এ যা যা সুবিধা থাকছে:– ১। ২ জিবি স্পেস। ২। ১০০ জিবি ট্রাফিক। ৩। পি এইস পি ও MySQL সুবিধা। ৪। কোন এড প্রদর্শন করবে না। ৫। অটোমেটিক ওয়েবসাইট ইনস্টলিং সুবিধা। ৬। ফ্রি অসংখ্য টেমপ্লেট। ৭। ফ্রি ইমেইল একাউন্ট।
সাইট:– এখানে
এসব সুবিধা আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে।আর আপনি যদি মনে করেন আপনার সাইটটি আরো আপডেট স্পিড বাড়াতে যান তাহলে এখান থেকে আপনি পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন। আর যারা পেইড ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য আছে আরো বেশি সুবিধা। আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।
আমাকে ফেসবুকে পাবেন এখানে

বুধবার, ১৮ জুন, ২০১৪

আসুন দেখি নেই ১৫ টি প্রয়োজনীয় টুইটার প্লাগিন সাথে আছে সাইট লিংক

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি ...

Tweet Old Post

01_twitter_plugins_tweet-old-posts

TwitPic

02_twitter_plugins_twitpic

WP to Twitter

03_twitter_plugins_wp_to_twitter

TwitterCounter

04_twitter_plugins_twittercounter

TwitterLink Comments

05_twitter_plugins_twitterlink-comments

Twitter Feed for WordPres

06_twitter_plugins_wp-twitter-feed

Tweetable

07_twitter_plugins_tweetable

Topsy Retweet Button

08_twitter_plugins_topsy

Twitter Friendly Links

09_twitter_plugins_twitter-friendly-links

Tweet Blender

10_twitter_plugins_tweet-blender

Twitter Fans

11_twitter_plugins_twitter_fans

Simple Twitter Connect

12_twitter_plugins_simple_twitter_connect

Twitter Comments – Twitoaster

13_twitter_plugins_twitoaster

TweetMeme Button

14_twitter_plugins_tweetmeme

Twitter Avatars In Comments WordPress Plugin

15_twitter_plugins_twitter_avatars
 আজ এই প্রর্যন্ত ...
  habibweb
ফেসবুকে আমি এখানে  

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপ্টিমাইজ করবেন, আসুন দেখি নেই

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লোড হতে বেশি সময় নিলে তা আপনাকে সফল করতে কোন ভূমিকা পালন করবে? অবশ্যই না, যদি আপনার ওয়েবসাইট স্লো থাকে তাহলে ভিসিটররা বিরক্তবোধ করবে এবং আপনার ওয়েবসাইট থেকে চলে যেতে বাধ্য হবে। বেশির ভাগ সময় তারা তাদের ব্রাউজারের ব্যাক বাটন ব্যাবহার করবে। আপনার ওয়েবসাইটের Performance খারাপ হলে তা এসইও (SEO) তে ব্যাপক প্রভাব ফেলবে। ভাল র‍্যাঙ্ক পাওয়ার জন্য এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনের বোট যাতে সহজে আপনার সাইট সম্পর্কে ধারণা নিতে পারে সেজন্য তাদের সাইট এর ডিজাইন এমনভাবে করে থাকে যাতে তুলনামূলকভাবে কম সময়েই তা ভিসিটরের মন কেঁড়ে নিতে পারে এবং সার্চ ইঞ্জিন যাতে সহজেই তথ্য সংগ্রহ করতে পারে।
  optimize-thumb
 আজকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের পেইজ লোডিং টাইম কামানোর জন্য ১৩ টি ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। যদি আজকের এই ধাপগুলো আপনি ফলো করেন আশাকরি ভাল ফলাফল পাবেন। ধাপগুলো ফলো করার আগে আমি আপনাকে আপনার সাইটের স্পীড চেক করে নিতে বলব সেজন্য আপনি জিটিম্যাট্রিক্স, ইয়াহুস্লো এবং গুগল স্পীড টেস্ট ব্যাবহার করতে পারেন।

ধাপসমূহঃ

সঠিক হোস্টিং প্ল্যান নেওয়া। আপনি অনেক কিছু করলেন কিন্তু আপনার সাইটের হোস্টিং প্ল্যান ভাল না থাকলে আপনার সাইট স্লোই থেকে যাবে। আপনার সাইট যদি HTTP requests প্রসেস করতে অধিক সময় নেই তাহলে আপনি কোনভাবেই ডিজাইনকে দোষী করতে পারবেন না। উপরের উল্লিখিত স্পীড টেস্ট পদ্ধতি দ্ধারা আপনি আপনার সাইটের সার্ভার রেসপন্স টাইম নির্ধারণ করতে পারবেন। এতেই আপনি বোঝতে পারবেন সাইট লোডিং এ আপনার হোস্টিং কত বড় ভূমিকা পালন করে। বড় এবং ভাল হোস্টিং কোম্পানি বড় কিছু না সবচেয়ে বড় প্রয়োজন ভাল হোস্টিং হোক সেটি ছোট প্রতিষ্ঠান।

রেস্পন্সিভ দ্রুত লোড হয় এমন থীম ব্যাবহার করা

বাজেভাবে কোডিং করা এবং অতিরিক্ত ছবির ব্যাবহার করে ডিজাইনের সাইজ বৃদ্ধি করা আপনার সাইট লোড হতে দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ। সেজন্য আপনাকে এমন একটি ডিজাইন বাছাই করতে হবে যা ডেক্সটপ, ট্যাবলেট এবং মোবাইল এর জন্য উপযোগী। বেশীর ভাগ ওয়েবসাইটের থীমের সম্পূর্ণ অংশ তার মূল হোস্টিং থেকে লোড হয় না, ডিজাইনের সময় ডিজাইনাররা তাদের সার্ভার থেকে অনেক কিছু লোড হতে দেয়। এতে অনেক সময় বেশি লাগে সুতরাং অবশ্যই সম্পূর্ণ সাইট যেন আপনার সার্ভার থেকে লোড হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্লাগিন মনিটরিং

কোন প্লাগিন ইন্সটল করার আগে একবার ভেবে দেখুন তো এই প্লাগিনটি সত্যিই আপনার কোন কাজে লাগবে? যদি লাগে তাহলে ইন্সটল করতে পারেন অথবা অযথা ইন্সটল করার কোন প্রয়োজন নেই। অনেক সময় আপনার সার্ভারের সিপিইউতে অনেক প্লাগিন ব্যাবহার করার হয়ে থাকে যার কারণে অনেক প্রসেস বন্ধ হয়ে যায়। অতিরিক্ত প্লাগিন ব্যাবহারের ফলে আপনার ক্ষতি হিসেবে সার্ভার স্লো অথবা ডাউন হয়ে যেতে পারে। 1

Trash খালি রাখুন

Wordpress 2.9 থেকে Trash এর ব্যাবহার শুরু। যখন কোন কন্টেন্ট, কমেন্টস, ছবি ডিলিট করা হয় তখন তা আপনার সাইট এ Trash এ জমা হবে। এখান থেকে সেই কন্টেন্ট পুনরায় ফেরত এবং সম্পূর্ণভাবে ডিলিট করা সম্ভব। অনেকটা আপনার কম্পিউটারের Recycle Bin এর ব্যাবহারের মত। Trash আপনার ডাটাবেইজে অনেক অপ্রয়োজনীয় জায়গা দখল করে নেই যার কারণে আপনি যখন আপনার এডমিন প্যানেল এ যাবেন তখন এসকল কন্টেন্ট আবার লোড হবে এবং অতিরিক্ত সময় নিবে। তবে এক্ষেত্রে একটি সুবিধা আছে ওয়ার্ডপ্রেস ৩০ দিনের পুরাতন Trash এর ফাইল ডিলিট করে ফেলে। যদি এই সময় কমাতে চান তাহলে আপনার wp-config.php ফাইল এ যান এবং সেখানে নিচের মত একটি কোড পাবেনঃ define ('EMPTY_TRASH_DAYS', 30); এবার এটিকে 30 এর পরিবর্তে 7 করে দিন তাহলে ৭ দিন পর পর খালি Trash হবে। আবার আপনি যদি একেবারে বন্ধ করে দিতে চান তাহলে নিচের কোডটি ব্যাবহার করতে পারেনঃ define ('EMPTY_TRASH_DAYS', 0); Revisions, Drafts, Spam, Pingbacks এবং Trackbacks এর ব্যাবহার কামানো। আপনার প্রতি সময় উচিত এসকল অযথা জিনিষ ব্যাবহার না করা এতে একজন ইউজার সহজেই আপনার সাইট এর কন্ট্রোল প্যানেলে দ্রুত লগইন এবং সহজেই ব্যাবহার করতে পারবে। তাই এই গুলো ব্যাবহার না করে বন্ধ করে নেওয়াই ভাল কিন্তু আপনি যদি ব্যাবহার করতে চান তাহলে করতে পারেন কারণ এই গুলো খুব একটা প্রভাব ফেলে না।

ছবি অপ্টিমাইজ করা

বর্তমানে সবাই টেক্সট এর তুলনায় ইমেজ এ যেন একটু বেশিই বিশ্বাসী। তবে সেই ইমেজ লোড হতে যদি অল্প একটু বেশি সময় নেই এবং এক সাথে একাধিক ছবি যদি ভিসিটরের সময় নস্ট করা শুরু করে তাহলে কে না বিরক্ত হবে? সেজন্য আপনার সাইট এ ছবি অপ্টিমাইজ করে আপলোড করা প্রয়োজন। সেজন্য আপনি আপলোড করার আগে ফটোশপ এবং অন্যান্য থার্ড পার্টি সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। আপনি ফটোশপে “Save for Web” অপশন ব্যাবহার করে ইমেজ অপ্টিমাইজ করতে পারেন। আর আপনার সাইট এ আপলোড করা ইমেজ অপ্টিমাইজ করার জন্য আপনি WP Smush.it প্লাগিনটি ব্যাবহার করতে পারেন। আশাকরি অনেক কাজে দিবে।

বিজ্ঞাপনের মান যাচাই করে বসানো

সাইট এ বিজ্ঞাপন বসানোর জন্য অবশ্যই ইমেজ বিজ্ঞাপন হলে অপ্টিমাইজ করে বসাবেন ফটোশপ অথবা আপনার পছন্দের সফটওয়্যার ব্যাবহার করে। সবসময় সাইজের দিকে একটু খেয়াল রাখা উচিৎ। কুয়ালিটি ঠিক রেখে সাইজ যতটুকু সম্ভব কমাতে চেষ্টা করবেন। ব্যাবহার হয় না এবং সোসিয়াল শেয়ারিং বাটন ব্যাবহার না করাই ভাল। সার্চ ইঞ্জিনের পর সোসিয়াল শেয়ারিং করে প্রচুর ভিসিটন আনা সম্ভব। কিন্তু যেসব বাটন ব্যাবহার হয় না তা আপনার সাইট এ ব্যাবহার করে শুধু শুধু লোডিং টাইম বাড়ানো উচিৎ না। তাই প্রয়োজনীয় বাটন সরিয়ে নেওয়া উচিৎ।

Gzip compression ব্যাবহার করা

Gzip compression ব্যাবহার করে আপনি আপনার সাইট লোড আগের তুলনায় ৭০ % কমাতে পারবেন। যদি আপনি তা আপনার ওয়ার্ডপ্রেস এ চালু করতে চান তাহলে www.yourwebsite.com/wp-admin/options.php এখানে যান এবং GZIP এর ভ্যালু 0 থেকে 1 করে দিন।

জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ব্যাবহার কামানো

আপনার সাইট এ একাধিক জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ব্যাবহারে শুধু আপনার সাইট লোড হতে বেশি সময় নেয় তা নয় আপনার এসইওতে ব্যাপক খারাপ প্রভাব ফেলে। এজন্য আপনার অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ব্যাবহার বন্ধ করা উচিৎ।

ব্রাউজার ক্যাচ চালু করা

আপনার সাইট এ ব্রাউজিং দ্রুত করার জন্য ব্রাউজার ক্যাচ ব্যাবহার করা উচিৎ। ব্রাউজার ক্যাচ আপনার সাইট এর ডাটা ভিসিটরের পিসিতে সংরক্ষণ থাকবে এবং যখন ভিসিটর আপনার সাইট ভিসিট করবে তখন সেই ক্যাপ থেকে ডাটা লড হবে। এতে সময় অনেকাংশেই কমে যাবে।

ক্যাচ প্লাগিন ইন্সটল করুন

সাইট ক্যাচ চালু করার জন্য আপনি বিভিন্ন প্লাগিন ব্যাবহার করতে পারেন। নিম্নে কয়েকটি ভাল প্লাগিন দেওয়া হলঃ
w3-total-cache এই প্লাগিনগুলো ব্যাবহার সম্পূর্ণ ফ্রী।

CDN ব্যাবহার করা

সর্বশেষ যে ধাপটি আপনি অনুসরণ করতে পারেন তা হল CDN (Content Delivery Networks) এর মাধ্যমে ভিসিটরের নিকটবর্তী সার্ভার স্টেশন থেকে সাইট লোড হবে এবং এতে সাইট লোড হতে সময় অনেকাংশেই কম লাগবে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আমি আমেরিকা থাকি এবং আমি সেখান থেকে আপনার সাইট ভিসিট করব। এখন যদি আপনি CDN ব্যাবহার করে থাকেন এবং তার সার্ভার স্টেশন যদি আমেরিকা থাকে তাহলে সেখান থেকে সাইট লোড হবে আপনার বাংলাদেশের সার্ভার থেকে নয়। আশাকরি বোঝতে পেড়েছেন। কথায় আছে, Time Is Money। আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ আপনার ভিসিটরের কাছে সময় এর চেয়ে বেশি দামি হতে পারে। তাই অবশ্যই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর জন্য এই ১৩টি ধাপ অনুসরণ করতে পারেন।
ফেসবুকে আমি এখানেে 

ডাউনলোড করে নিন Wordpress এবং PHP এর মূল্যবাদ কিছু EBook,যা আপনার সারা জীবন কাজে লাগবে !!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি ... আবারো আমি  আপনাদের ওয়েব ডেভোলপার এর সারাজীবন কাজে লাগার ইবুক । আসা করি বই গুলো আপনাদের ভালো লাগবে ...

কোন কথা না বলে নিচে থেকে আমার দেওয়া বই গুলো ডাউনলোড করে নিন.....

 
এই ছিল আমার সংগ্রহে থাকা Wordpress এবং PHP মূল্যবান ইবুক । আসা করি বই গুলো আপনাদের অনেক কাজে লাগবে ।
ফেসবুকে আমি এখানে  

আপনি কি একজন ওয়েবডিজাইনার হতে চান ? তাহলে নিয়ে নিন আমার সংগ্রহে থাকা HTML & CSS এর পরিপূন্য EBook !!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি .... আমরা অনেক এর মনে আশা জাগে একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চাই । কিন্তু ভালো কোন গাইডলাইন এর কারণে আমরা আমাদের মনের ভিতর পোষে থাকা সেই আক্ষেপ টা পূরণ হয় না । কিন্তু না আমি আজ আপনাদের জন্য কিছু অসাধারণ লেখক এর কিছু অসাধারণ ইবুক উপহার দিব । তাহলে এবার আসুন ইবুক গুলো দিখি.......
 নিচের থেকে এক এক করে ইবুক ফাইল গুলো ডাউনলোড করে নিন....

এইচটিএমএল ইবুকঃ

সিএসএস ইবুকঃ

ডাউনলোড ১ম
এই ছিল আমার সংগ্রহে থাকা আপনাদের জন্য  মহা মূল্যবান ইবুক । আপনাদের যদি আরো ইবুক এর প্রয়োজন হয়,তাহলে আপনি আরো ইবুক পাবেন গুগুল এর কাজ থেকে.. আমার আগামি সংগ্রহ শালা এর থাকবে ওয়ার্ডপ্রেস এর কাজের সব ইবুক।
আপনার সকল সমস্যা জানাতে আমাকে ফেসবুক এর পাবেন    

আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি লোকালহোস্ট অথবা পুরাতন সার্ভার থেকে মূল সার্ভারে নিয়ে যাবেন যেভাবে আসুন দেখি নেই !!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । তবে আজ আমি যা শেয়ার করব তা হয়তো অনেক এ জানেন আর একটা কথা আমি নিজেও ওয়ার্ডপ্রেস শিখতেছি আর এটা শিখার পরে আমার মনে হল আমার মত আরো অনেক এর এটা  অজানা তাই আপনাদের জন্য লিখতে বসলাম এবং আমায় লিখায় কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ...তাহলে এবার আসুন শুরু করি… আমরা অনেক এ ওযার্ডপ্রেস কাজ শিখা এবং করার জন্য । সবচেয়ে ভালো মনে করি লোকাল হোস্ট এর কাজ করা  আর সেই কাজটি যদি আপনার ভালো লিগে যায় তাহলে আমরা চিন্তা যে এভাবে একটা সাইট আমরা চালাবো তখন প্রয়োজন হয় এই সাইট টা কে মেইন হোস্ট এর ট্রান্সপার করা  । আর তাই আজ আমি আপনাদের দেখোবো কিভাবে এই কাজ করা যায় …..

প্রথমেই নিন আপনার ডাটাবেস এর ব্যাকআপঃ-

আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করার সর্বপ্রথম কাজ হলো পুরাতন বা লোকাল হোস্টের ডাটাবেস ডাউনলোড করে ব্যাকআপ নেওয়া।এর জন্য আপনার পুরাতন বা লোকাল হোস্টের PhPMyAdmin এ গিয়ে গিয়ে আপনার যে ডাটাবেসটি রয়েছে সেটাতে প্রবেশ করুন। এবার উপরের ট্যাব থেকে Export এ ক্লিক করুন।
তাহলে একটি পেজ ওপেন হবে আপনার ডাটাবেস ফাইল ডাউনলোডের জন্য।এবার ওখান থেকে নিচের দিকে Save as file এ গিয়ে Go তে ক্লিক করুন।

 তাহলে আপনার ডাটাবেস ফাইলটি ডাইনলোড হবে।
 তাহলে আমাদের ডাটাবেস এর ব্যাক আপ নেওয়ার কাজ শেষ।

এবার ফাইল আপলোডের পালা আসুন দেখিঃ-

এবার আপনার কাজ হবে আপনার পুরাতন সার্ভারের থেকে যেসব ফাইল আছে তার সবগুলো ডাউনলোড করা।যদি আপনি কোন হোস্টিং সার্ভার থেকে ডাউনলোড করতে চান তাহলে FTP সফটওয়্যার ব্যবহার করতে পারেন।এর জন্য আমার মতে Filezila সফটওয়্যারটি সবচেয়ে ভালো আর আমি ওটাই ব্যাবহার করি ।
 ডাউনলোড করার পর আপনি  আপনার নতুন সার্ভারে সব ফাইলগুলো আপলোড করে দিন।আর যদি আপনি লোকাল সার্ভার ব্যবহার করেন তাহলে যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটাল করেছিলেন সেখান থেকে সব ফাইলগুলো আপলোড করুন। আপলোড এর কাজ তাহলে শেষ। তাহলে আপনার পুরাতন সার্ভার বা লোকাল হোস্টের কাজ শেষ।এবার কাজ করতে হবে নতুন সার্ভার নিয়ে।

নতুন সার্ভারে ডাটাবেস তৈরি করা আসুন দেখিঃ-

এবার আপনি যে নতুন সার্ভারে আপনার সব ফাইলগুলো আপলোড করেছেন সেই সার্ভারে নতুন একটি ডাটাবেস তৈরি করতে হবে।এর জন্য আপনি আপনার সি প্যানেল থেকে MySQL Database এ যান
 এবার ওখানে গিয়ে Create New Database” এ গিয়ে একটা নাম দিয়ে Create Database এ ক্লিক করুন।
 তাহলে আপনার নতুন ডাটাবেসটি তৈরি হবে। এবার আপনাকে একটি নতুন MySQL User তৈরি করতে হবে।এর জন্য আপনি “Add A New User ” গিয়ে নাম ও পাসওয়ার্ড দিয়ে “Create User” বাটনে ক্লিক করুন।
 তাহলে নতুন একটি ডাটাবেস ইউজার তৈরি হবে। এবার পালা আপনার তৈরী কার ডাটাবেসের সাথে আপনার ইউজারকে এড করা।এর জন্য আপনি “Add user To Database” এ গিয়ে user এর স্থলে আপনি যে নতুন ইউজার তৈরি করেছেন সেটি এবং Database এর স্থলে আপনার ডাটাবেসটি সিলেক্ট করে “Add” বাটনে ক্লিক করুন।
 এবার আপনার সামনে Manege User Privilege এর পেজ আসবে।এখান থেকে আপনি “All Privileges” তে টিক চিন্হ দিয়ে দিন।
 এবার “Make Changes” বাটনে ক্লিক করুন।সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফার্মেশন পাবেন নিচের মত…
 এরই মাধ্যমে আপনি শেষ করলেন আপনার নতুন সার্ভারের জন্য নতুন ডাটাবেস তৈরি করা।

নতুন ডাটাবেস এ পুরাতন ডাটাবেস ইন্সটল করা আসুন দেখিঃ–

এবার আপনার কাজ হবে আপনি যে নতুন ডাটাবেসটি তৈরি করেছেন সেটাতে আপনার আগে যে ডাটাবেসটা ডাউনলোড করেছেন তা ইন্সটল করা।আর এর জন্য আপনার সি প্যানেলের হোম পেজ এ গিয়ে PhPMyAdmin এ প্রবেশ করুন।
 এবার PhPMyAdmin গেলে দেখতে পাবেন যে আপনি নতুন ডাটাবেসটি তৈরি করেছেন সেটা আছে।এবার আপনি ঐ ডাটাবেস এ ক্লিক করে ডাটাবেস এ প্রবেশ করুন।
 এবার উপরের ট্যাব থেকে Import ট্যাবে ক্লিক করুন।এবার Location Of The text File এ গিয়ে Brows বাটনে ক্লিক করে আপনি যে পুরানো সার্ভারের ডাটাবেসটি ডাউনলোড করেছিলেন সেটি সিলেক্ট করুন।
 অন্য আর কিছুই পরিবর্তন করার দরকার নেই।এবার আপনি “Go” বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। ডাটাবেস এর সাইজ অনুসারে কম বা বেশি সময় লাগতে পারে তাই ধৈর্য্য নিয়ে অপেক্ষা করুন ডাটাবেস ইন্সটল হয়ে গেলে একটি কনফারমেশন ম্যাসেজ আসবে। এমনটি আসলেই মনে করবেন যে আপনার ডাটাবেসটি সফলভাবে নতুন সার্ভারে ইন্সটল হয়েছে।

ডাটাবেস এর টেবিল এ কিছু পরিবর্তন করা আসুন দেখিঃ-

এইটি সাধারণত যারা লোকাল সার্ভারে মানে কম্পিউটার থেকে নতুন সার্ভারে সাইট মুভ করেছেন তাদের জন্য।কারণ কম্পিউটার আপনি আপনার সাইট এর ইউআরএল এ http://localhost/yoursitename এমনটি ব্যবহার করতেন।কিন্তু নতুন সার্ভারে আপনি নতুন ঠিকানায় আপনার সাইট টিকে নিয়ে যাচ্ছেন।তাই ডাটাবেস এ কিছু পরিবর্তন করতে হবে।আর এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন… প্রথমে আপনি আপনার ডাটাবেসের বায়ের দিক থেকে “wp_options” টেবিল এ ক্লিক করুন। এবার আপনি উপর থেকে “Browse” ট্যাব এ ক্লিক করুন। এবার আপনি ওখানে দেখবেন “siteurl” নামে একটি কলাম আছে।সেখানে নিচের ছবির অংশে ক্লিক করে আপনার http://localhost/yoursitename নাম এডিট করে নতুন ওয়েবসাইটের নাম দিয়ে দিন এবার “Go” বাটনে ক্লিক করে তা সেভ করুন।এর পর আপনি চলে যান page 2 তে । সেখানে ১টি ভ্যালু আপনাকে পরিবর্তন করতে হবে, page 2 তে গিয়ে স্ক্রলিং করে নিচের দিকে এসে দেখেন যে “home” নামের একটি অপশন আছে।ওটা ও আগের মত এডিট করুন এবং আপনার নতুন সাইটের নামটি লিখে Go” বাটনে ক্লিক করে তা সেভ করুন। ব্যাস আপনার ডাটাবেস এর সকল কাজ শেষ।

এবার এডিট করুন আপনার wp-config.php ফাইলটি আসুন দেখিঃ-

সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হলো আপনার নতুন সার্ভারের আপলোড করা ওয়ার্ডপ্রেসের ফাইল এর মধ্যে wp-config.php ফাইলটিতে এডিট করা।   এর জন্য আপনি আপনার সার্ভারের File Manager বা FTP থেকে wp-config.php ফাইলটি ওপেন করুন।এবার আপনি আপনার ঐ wp-config.php ফাইলে নিচের দিকে এসে দেখেন যে যেখানে ডাটাবেস এর ইনফর্মেশন দেয়া আছে সেখানে আপনি এডিট করে আপনার নতুন ডাটাবেস এর নাম,ডাটাবেস এর ইউজারনেম,ডাটাবেস এর পাসওয়ার্ড গুলো পরিবর্তন করে দিন… এবার আপনি ফাইলটি সেভ করে আপলোড করুন। তাহলেই শেষ হবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এক সার্ভার থেকে অন্য সার্ভারে পরিবর্তন করা । আমি প্রথমে বলেছি আমি ওয়ার্ডপ্রেস এ নতুন আর আমার পোস্ট এর যদি কোন ভুল থাকে আসা করি সুন্দর এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ! দেখা হবে আগামি টিউন এ। আল্লাহ হাফেজ..
আমার ফেজবুক পেইজ এখানে একটু সময় হলে আমার ব্লগে এ ঘুরে আসতে আপনাদের ভালো লাগবে আমার ব্লগ ফেসবুকে আমি এখানে